সিলেটে বামজোটের ঢিলেঢালা হরতাল পালিত
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল সিলেটে ঢিলেঢালাাবে পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা অবধি এই হরতাল পালন করা হয়। তবে সিলেটে জনজীবনে হরতালের তেমন কোনো প্রভাব ছিল না।
সকাল থেকে সিলেট মহানগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা পয়েন্টসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হরতালে যান চলাচল প্রায় স্বাভাবিকই ছিল। সাধারণ মানুষের জীবনযাত্রায়ও হরতালের তেমন প্রভাব পড়েনি।
সকাল থেকেই অফিসগামী লোকজন বাসা থেকে বেরিয়ে আসেন। নির্বিঘ্নে তারা অফিসে পৌঁছেন। নগরীর দোকানপাট, বিপণিবিতান সবগুলোই ছিল খোলা।
সকালে নগরের কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা ও রিকাবীবাজার এলাকায় যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে।
সকাল থেকে সিলেট নগরের বন্দরবাজার ও জিন্দাবাজারসহ বিভিন্ন স্থানে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা মিছিল করেন এবং রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন।
বক্তারা বলেন, ‘এ সরকার লুটপাটের সরকার, ভোট ডাকাতের সরকার। তারা আজ দুর্নীতিবাজ ও লুটেরাদের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে লুটেরাদের সুবিধার জন্য। যে কারণে সবকিছুর দাম বেড়েছে। ফলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তাই আপনারা (জনগণ) আমাদের হরতাল পালন করুন।’
এদিকে, হরতালকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন অন্যদিনের তুলনায় আজ কিছুটা সতর্ক অবস্থানে ছিল। বিভিন্ন পয়েন্টে বেশি সংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে দেখা গেছে।
তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় অর্ধদিবস হরতাল।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed