প্রবীণ সাংবাদিক বশির আহমদের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের শুভেচ্ছা-৪ আম্বরখানা এলাকার বাসিন্দা প্রবীণ সাংবাদিক-লেখক বশির আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বুধবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রবীণ সাংবাদিক-লেখক বশির আহমদ একজন প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের একজন স্পষ্টবাদি সাংবাদিক ছিলেন। তিনি রাষ্ট্র-সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
উল্লেখ্য, সিলেটের প্রবীণ সাংবাদিক-লেখক বশির আহমদ মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টায় নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। তিনি নগরের আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৪ নম্বর বাসার বাসিন্দা।
বশির আহমদের জানাযার নামায বুধবার বাদ আসর হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর মাজার গোরস্থানে তাকে দাফন করা হয়।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed