সিলেটে ঘুরতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের তরুণী (২৩) বান্ধবীর আমন্ত্রণে সিলেটে ঘুরতে আসেন। এখানে ঘুরার বদলে মুখোমুখি হন বিভীষিকাময় পরিস্থিতির। তাকে (তরুণী) তিন দিন বাসায় আটকে রেখে দুই দফায় দলবদ্ধ ধর্ষণ করেন ৭ জন। আর ধর্ষকদের এতে সহায়তা করেছেন ওই তরুণীকে সিলেটে আসার আমন্ত্রণকারী বান্ধবী। ওই বান্ধবীর নাম জুলেখা (জুলী)।
গত ১৯ আগস্ট শুক্রবার থেকে ২১ আগস্ট রোববার পর্যন্ত সিলেট শহরতলীর নাজিরেরগাঁওয়ের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৩ আগস্ট) সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় মামলা রুজু হয়। মামলায় চারজনের নামোল্লেখসহ ৭জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ধর্ষণে সহায়তাকরী বান্ধবী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা গ্রামের জুবায়ের হোসেনের স্ত্রী জুলেখা ওরফে জুলি(১৯), তার স্বামী জুবায়ের হোসেন (২৮) ও জালালাবাদ থানাধীন নাজিরেরগাও গ্রামের আব্দুল মছব্বিরের পুত্র জয়নাল মিয়া (৪০)।
গ্রেপ্তারকৃতদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য দুজনের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, ‘ফেসবুকে জুলেখার সঙ্গে পরিচয়, বন্ধুত্ব হয় ধর্ষণের শিকার ওই তরুণীর। স্বামী পরিত্যক্তা ওই তরুণীর বাড়ি ময়মনসিংহে। তিনি ঢাকার আজিমপুরে থাকেন। বান্ধবীর আমন্ত্রণে সিলেটে আসেন। এরপর আমন্ত্রণকারী বান্ধবীর সহযোগিতায় ধর্ষণের শিকার হন।
‘শুক্রবার রাত ৯টা থেকে রোববার দিবাগত রাত প্রায় ৩টা পর্যন্ত নাজিরেরগাঁওয়ের জুবায়ের হোসেনের স্ত্রী জুলেখার ঘরে ভুক্তভোগীকে আটকে রাখা হয়। শনিবার রাতে ও রোববার রাতে দুই দফায় ৭ জন ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন। এর সম্পূর্ণ সহযোগিতা করেন জুলেখা।’
এ ঘটনায় মহানগর পুলিশের (এসএমপি) উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘ভুক্তভোগীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।
‘এর মধ্যে জুবায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed