Main Menu

বাহুবলে আন্দোলনরত চা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

হবিগজ্ঞ প্রতিনিধি: হবিগজ্ঞের বাহুবল উপজেলায় দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত চা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় প্রচন্ড গরমে যাত্রীরা দুর্ভোগের শিকার হন।

উপজেলা সদরের বাগান বাড়ি নামক স্থানে ২০ আগষ্ট শনিবার দুপুর ১২টা থেকে আন্দোলনরতশ্রমিকর বৃন্দাবন, মধুপুর, রশিদপুর, রামপুর, ফয়েজাবাদ, আমতলী, কামাইছড়া, বালুছড়া ও ছিতলাছড়া প্রভৃতি চা বাগানের শত শত নারী, পুরুষ ও শিশু ঢাকা-সিলেট মহাসড়কের অবস্থান নেয়। এ সময় শ্রমিক নেতা নিপেন চাষা, সুভাষ রবিদাস প্রমুখ বক্তব্য রাখেন।

খবর পেয়ে স্হানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বাহুবল মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ শেখ মহিউদ্দিন, এনএসআইর উপপরিচালক হবিগঞ্জ আজমল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) বাহুবল মোঃ রুহুল আমিন, বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান, ওসি তদন্ত প্রজিত কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত অবরোধ স্থলে উপস্থিত হয়ে বিষয়টি আলোচনায় বসে নিরসনের আহবান জানালে শ্রমিকরা দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নিয়ে উপজেলা সভা কক্ষে আলোচনায় মিলিত হয়।

সর্বশেষ জানা যায় সরকারের ১৪৫ টাকা নির্ধারণের বিষয়টি জেলা প্রশাসক ইশরাত জাহান এর বরাত দিয়ে ঘোষণা দিলে শ্রমিকরা ঘরে ফিরে যায়।

Share





Related News

Comments are Closed