বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব নেতৃবৃন্দ।
এসময় সিলেট জেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়, ক্লাব সদস্য মো. শাহিন আহমদ, মৃণাল কান্তি দাস, সাকিব আল মামুন, মো. শাহীন, পল্লব ভট্টাচায্য এবং দৈনিক একাত্তরের কথার জয়ন্ত দাস প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed