এবার বাবার জন্য পাত্রী চেয়ে ফেসবুকে ছেলের পোস্ট
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর সাপাহার উপজেলায় মনিরুল ইসলাম নামে এক ছেলে তার বাবার জন্য পাত্রী চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
সোমবার (১৫ আগস্ট) দুপুরের দিকে মনিরুল তার নিজস্ব ফেসবুকে বাবার ছবি দিয়ে স্ট্যাটাস দেন।
সেখানে তিনি উল্লেখ করেন, আমার মা ২০২১ সালের ২৭ নভেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সেই থেকে আমার বাবা একাকীত্বভাবে জীবনযাপন করছেন। তিনি হাই প্রেশারের রোগী। বয়স ৪৮ বছর।
মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, আমরা বর্তমানে সাপাহার উপজেলার মাস্টারপাড়া এলাকায় বসবাস করছি। আমার বাবা ইসলামপুর দাখিল মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত। আর হয়তো দুই থেকে তিন বছরের মধ্যে রিটায়ার্ড করবেন। এমতাবস্থায় তার সেবা যত্ন করার জন্য অবশ্যই একজন কাছের মানুষের দরকার।
তিনি আরও বলেন, সে জন্য আমি আমার বাবার জন্য পাত্রী খুঁজছি। আর্থিক অবস্থা না থাকলেও চলবে। বয়স ৩৮ থেকে ৪০ বছর হলে ভালো হয়। যাতে করে বাবার সেবাসহ সাংসারিক কাজকর্মে সহযোগিতা করতে পারেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed