দেশে করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ২৫৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৪ জনে।
একই সময়ে নতুন করে আরও ২৫৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৩৩৬ জনে।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮০টি করোনা পরীক্ষাগারে মোট ছয় হাজার ৩৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় মোট ছয় হাজার ৩৩৬টি নমুনা। এসব নমুনা পরীক্ষায় ২৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ০৯ শতাংশ।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ওই নারীসহ এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মৃতদের মধ্যে মোট ১০ হাজার ৬০৩ জন নারী (৩৬ দশমিক ১৭ ভাগ) ও ১৮ হাজার ৭১১ জন পুরুষ (৬৩ দশমিক ৮৩ ভাগ) রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭৫৭ জনে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed