অবৈধভাবে কুলাউড়ায় প্রবেশ করায় ১২ জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া আলীনগর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ নারীসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ আগস্ট) রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথিমপাশার আলীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটের মৃত বাবুল শেখের ছেলে মো. রুবেল মিয়া (২৪), মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৫৭), মৃত মন্তাজ উদ্দিন খানের ছেলে মো. আলী আকবর (৬০), মৃত নেছার উদ্দিন শেখের মেয়ে নাছিমা বেগম (৩২), রহিম মিস্ত্রির মেয়ে ফারজানা আক্তার (১৮), মৃত ছত্তার হাওলাদারের মেয়ে পুতুল বেগম (৪০) এবং পিরোজপুরের সেলিম ফকিরের মেয়ে লাভনী আক্তার (২২), বারেক ফরাজির ছেলে সুহেল ফরাজি (৩০), মৃত শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান শাকিব (২২) ও আব্দুল আজিজ শেখের মেয়ে নাছিমা বেগম (৩৬), পৃথিমপাশা ইউনিয়নের রাশিদ আলীর ছেলে তাজুল ইসলাম (২৭) ও আশব আলীর ছেলে শামীম আহম (২০)।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভারত থেকে অবৈধ পথে আলীনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আলীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে নিকটাত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিল বলে জানায়।
গ্রেফতারকৃতদের রোববার (১৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed