Main Menu

বাহুবলে ব্যাটারি পুড়ে সীসা তৈরির কারখানা অপসারণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানে অবৈধভাবে গড়ে উঠা পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাটারি পুড়ে গড়ে উঠা সীসা তৈরির কারখানা অপসারণ করেছেন সহকারী কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।

রোববার ১৪ আগষ্ট দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারী কমিশনার( ভুমি) মোঃ রুহুল আমিন এ পদক্ষেপ গ্রহণ করেন।

এ সময় স্হানীয় এলাকাবাসী, মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কারখানাটি স্থাপনের ফলে এলাকার পরিবেশ বিপর্যয় ঘটে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। প্রশাসন তড়িৎ পদক্ষেপ গ্রহণ করেন। সচেতন মহল মনে করেন তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ায় প্রশাসন প্রশংসার দাবিদার।

Share





Related News

Comments are Closed