Main Menu

তাহিরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কেন্দুয়া নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চতুর্ভূজ গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা উপজেলার (দ:) বড়দল ইউনিয়নের চতুর্ভূজ গ্রামের ফরহাদ মিয়ার ছেলে মোবারক (৫) ও একই গ্রামের মনসুর মিয়ার ছেলে তোফাজ্জল (৪)। এমন মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার (দ:) বড়দল ইউনিয়নের চতুর্ভূজ গ্রামের বাড়ির আঙ্গিনায় নিহত দুই শিশু খেলা করছিল। খেলা করার সময় হঠাৎ দুই শিশু কেন্দুয়া নদীর পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর বিকেল সাড়ে ৫টায় তোফাজ্জল মিয়ার লাশ নদীতে ভেসে উঠে। এর প্রায় আধা ঘন্টা পর মোবারকের লাশ একই নদী থেকে উদ্ধার করে স্থানীয়রা।

দক্ষিণ বড়দল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য মাহবুবুল আলম মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি আজ পারিবারিক কাজে এলাকার বাহিরে ছিলাম আমাকে স্থানীয়রা ফোন করে জানিয়েছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, এই মৃত্যুর ঘটনাটি খুবই বেদনাদায়ক।

Share





Related News

Comments are Closed