Main Menu

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের যুবক নিহত

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশী যুবকের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। নিহত আব্দুস সামাদ (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের উত্তর কামালাবাজ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

প্রবাসী সামাদ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার বড় ভাই মিজান মিয়া।

নিহতের পরিবারের স্বজনরা জানান, নিহত আব্দুস সামাদ দীর্ঘ পাঁচ বছর যাবত মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করছেন। রোববার (১৪ আগস্ট) সরকারি ছুটির থাকায় বাংলাদেশ সময় ভোর ৭টায় শখের বসে জাল নিয়ে সমুদ্রের তীরে মাছ ধরার উদ্দেশ্য বের হয়েছিলেন। মাছ ধরতে যাওয়ার পথে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়। নিহত সামাদ আগামী মাসে বাড়িতে আসার কথা ছিল।

নিহত আব্দুস সামাদের মৃত্যুর সংবাদে তার পরিবারে চলছে শোকের মাতাম। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed