৬ কোটি ৭০ লাখ টাকার আইস ও ইয়াবা উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি ৭০ লাখ টাকা। চোরাকারবারি পণ্য জব্দ করা হলেও কারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৪ আগস্ট) ভোর রাতে টেকনাফের জালিয়ার দ্বীপ নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে নৌকায় করে মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে, গোপন সূত্রে এমন খবর পাওয়া যায়। পরে বিজিবির সদস্যরা জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক কারবারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। যে কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।
এব্যাপারে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, আইস ও ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকা। এসব মাদক সবার উপস্থিতিতে ধ্বংস করা হবে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed