কমলগঞ্জে সাংবাদিককে কোপানোর ঘটনায় ২ জন আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পেশাগত দায়িত্বপালন শেষে উপজেলা সদরে যাবার পথে মৌলভীবাজারের কমলগঞ্জের উবাহাটা এলাকায় দৈনিক খবরপত্রের কমলগঞ্জ প্রতিনিধি ও কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত খানের উপর মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে আকলিছ মিয়া (৪২) ও মকবুল মিয়া (৩৮)।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল তাদেরকে আটক করে।
আটককৃতদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় পুলিশ আরো ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসলেও রোববার সকালে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আত্মীয় স্বজনের জিম্মায় ছেড়ে দেয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ২ জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, যত দ্রুত সম্ভব সাংবাদিক বাছিতের উপর হামলার ঘটনায় প্রকৃত আসামীদের খোঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এঘটনায় কোন ছাড় দেয়া হবে না বলে তিনি সাংবাদিকদের আশ্বস্থ করেন। তিনি আরো বলেন, ঘটনার পর থেকে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সরেজমিন তদন্তসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed