গোলাপগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে নিজের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে হেলাল আহমদ ভলন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হলেও রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত হেলাল আহমদ ভলন উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পশ্চিম বুটিয়াপাড়া গ্রামের মৃত আসকার আলীর ছেলে।
জানা যায়, ভিকটিম শিশুর মা প্রবাসে থাকার সুবাদে দীর্ঘ ৪ বছর থেকে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন অভিযুক্ত পিতা। সম্প্রতি মা সৌদি আরব থেকে দেশে আসলে বাড়িতে জায়গা দিতে অপারগতা প্রকাশ করেন ভলন। জায়গা না পেয়ে তিনি সন্তানসহ তার বাবার বাড়িতে চলে যান। এসময় শারিরিক পরিবর্তন ও অসুস্থতা অনুভব করলে জোরপূর্বক ধর্ষণের কথা মাকে জানায় ভিকটিম শিশু। পরে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে শিশুটির মা গত শুক্রবার ১২ আগস্ট গোলাপগঞ্জ থানায় নিজের স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেন।
অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১৩ আগষ্ট) র্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১৩ আগষ্ট) র্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
মামলার বরাত দিয়ে র্যাব-৯ এর মিডিয়া দপ্তর থেকে জানানো হয়, ৪ বছর ধরে বাবার কাছে ধর্ষণের শিকার হয়ে আসছিল ১৩ বছর বয়সী ওই শিশু। শিশুটির মা প্রবাসে থাকতেন। সম্প্রতি তিনি দেশে আসার পর শিশুটি তার মাকে সবকিছু খুলে বলে। এরপর মা বাদী হয়ে শুক্রবার গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে র্যাব-৯ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে আজ রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed