দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার শিকারপুর এলাকায় নওগাঁ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনঃ বাবা রথিন (৩৪) ও ছেলে রাধা কান্ত (৬)। তাদের বাড়ি মান্দা উপজেলার সতিহাট এলাকায়। মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুরবাড়ি শিকারপুর থেকে বাড়ি ফিরছিলেন রথিন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রথিনের মৃত্যু হয়। আহত হন মা ও ছেলে রাধা কান্ত ছাড়াও আরও দুজন।
আহতদের নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু রাধা কান্তকে মৃত ঘোষণা করেন। নিহত বাবা ও ছেলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed