দেশে করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ২২৬
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৩ জনের।
এ সময় ভাইরাসটি শনাক্ত হয়েছে ২২৬ জনের দেহে। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৮৭০ জন।
রোববার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, শনিবার (১৩ আগস্ট) দেশে কারও মৃত্যু না হলেও ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৪৪ জনের দেহে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫৬ জন।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৫২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২২৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩২ শতাংশ।
এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed