Main Menu

সিলেটে দিনদুপুরে ৫ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক ব্যক্তির ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। তবে এখনো ছিনতাইকৃত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

গত সোমবার ( ৮ আগস্ট) দুপুরে সিলেট নগরীর ফাজিলচিশতে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, আখালিয়া এলাকার আব্দুন নুর (৫২) গত সোমবার দুপুরের দিকে ফাজিলচিশত এলাকায় গেলে ৩ ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে সাথে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

৯ আগস্ট মঙ্গলবার এ বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন আব্দুন নুর।

পরে এয়ারপোর্ট থানার পুলিশ জালালাবাদ থানাধীন সোনাতলা থেকে মঙ্গলবার দু’জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মৃত তেরা মিয়ার ছেলে মো. রাশেদ (৩৬) ও জালালবাদ থানার ধন্ডারচর গ্রামরে মৃত চাঁন মিয়ার ছেলে মো. নেছার (৩৫)।

রাশেদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। তবে ছিনতাইকৃত টাকা এখনও উদ্ধার সম্ভব হয়নি।

গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করে ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ১১ আগস্ট বৃহস্পতিবার এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।

Share





Related News

Comments are Closed