সিলেটস্থ নেত্রকোনা জেলা সমিতির কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটস্থ নেত্রকোনা জেলা সমিতির কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যায় নগরের সাপ্লাইরোডস্থ সাইনিং স্টেপ স্কুলে আহবায়ক কমিটি আয়োজিত বর্ধিত সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে সভাপতি ও সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকিরকে সাধারন সম্পাদক করে এই কমিটি গঠিত হয়।
বিদায়ী কমিটির আহবায়ক মোস্তফা-ই-কামালের সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য এস এম রাকিব হাসান, মো. আতাউর রহমান ইকবাল, আনিস রহমান, মোশারফ হোসেন খান অমিত, মো. ইসমাঈল হোসেন আজাদী, মো. শাহজাহান আহমদ, মো. জাকির হোসেন, মাওলানা হাফিজ রঈছ উদ্দিন, শাফায়াত হোসেন সাজ্জাদ, জুয়েল মজুমদার, জসিম উদ্দিন, আলা উদ্দিন, মো. আবুল কায়েস মজনু, মো. শফিকুল ইসলাম, এফ এম ফেরদৌস, মো. নূর মিয়া, আল আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বৃহত্তর সিলেটে নেত্রকোনা জেলার অনেক মানুষ বসবাস করেন। তারা সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের সকলকে সমন্বিত করে এই সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করতে হবে। তারা এলাকার সকলের সাথে পরিচয় ও যোগাযোগের সেতুবন্ধন হিসেবে এই সংগঠন কাজ করবে। বৃহত্তর নেত্রকোনাবাসীর সুখে দুঃখে সহযোগিতার মনোভাব নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে সকল সদস্যদের প্রতি আহবান জানানো হয়। দায়িত্ব পালনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed