সিলেটে দোকানের বারান্দায় তরুণের ঝুলন্ত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ফজলে রাব্বি (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাব্বি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী সোনাহর আলী কছিরের ছেলে।
জানা যায়, নিহত ফজলে রাব্বি পেশায় একজন দিনমজুর। এরআগে সে সুনামপুর এলাকায় চায়ের ব্যবসা করতো। প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যা রাতে ঘুরাফেরার জন্য বাড়ি থেকে বের হয় সে। ওইদিন গভীররাতে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দায় টহলরত পুলিশ তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে রোববার সকাল ১০টার দিকে প্রাথমিক সুরহতাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এদিকে তার বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে ঢাকাদক্ষিণ বাজারে লাশ পাওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করলেও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে রহস্য। তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed