শাবিপ্রবি ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক ছাত্রীদের রাত ১০টা মধ্যে নিজ নিজ হলে প্রবেশের নির্দেশ দিয়েছে হল প্রশাসন।
রোববার (৭ আগস্ট) বিকালে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) জোবেদা কনক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, বাহিরের ফজল কমপ্লেক্স ও সামাদ হাউজে অবস্থানরত সকল ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে পূর্বের প্রচলিত নিয়ম অনুযায়ী রাত ১০ টার মধ্যে হলে প্রবেশ করতে হবে।
রাত ১০টার পর হলে প্রবেশ করতে হলে নিজ নিজ হল, বাইরের হল সমূহের দায়িত্বে থাকা সহকারী প্রভোস্ট অথবা সুপারদের সাথে মোবাইলে যোগাযোগ করে খাতায় নাম, বিভাগ, রুম নং ও মোবাইল নাম্বার সঠিকভাবে লিখতে হবে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed