Main Menu

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ।

শনিবার (৬ আগষ্ট) এক বিবৃতিতে নেতৃবৃন্দ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানি বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিশেষ করে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গণপরিবহন, পণ্যপরিবহন, কৃষিসেচসহ সামগ্রিক অর্থনীতি ও উৎপাদন মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলবে। এর ফলে জনজীবনে দুর্ভোগ ও দুর্দশা বহুগুণ বেড়ে গিয়ে নাভিশ্বাস উঠবে।

তারা জ্বালানি খাতে অপচয়, লুটপাট, দূর্নীতি কঠোর হস্তে দমন করে, রাষ্ট্রীয় অর্থসম্পদ লুটপাট-দূর্নীতি-ভোগ-বিলাশ অপচয় বন্ধ করে ডিজেল, কেরোসিন, গ্যাস, নিত্যপন্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি দাবি জানান।

Share





Related News

Comments are Closed