সিলেটে মাদকসেবনের অভিযোগে ১৭ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাদক সেবনের অভিযোগে ১৭ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) মধ্যরাতে নগরীর রামের দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বি এম আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃতরা হলেন- নগরীর রামেরদিঘীর পাড় এলাকার বাসিন্দা রাজিব রায়ের ছেলে সবুজ রায় (১৯), জেলার বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের বাসিন্দা কাজল কান্তি দেবের ছেলে রাতুল দেব রুদ্র (১৬), নগরীরর মির্জাজাঙ্গাল এলাকার গোপেষ চন্দ্র দত্তের ছেলে গোবিন্দ দত্ত (১৭), সুনামগঞ্জের দিরাই উপজেলার রন্নার চর গ্রামের বাসিন্দা মিন্টু কুমার দাসের অনন্ত কুমার দাস (২০), নগরীর দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা গৌতম বনিকের ছেলে অরিত্র বনিক (১৮), নগরীর দাড়িয়াপাড়া এলাকার রঞ্জিত করের ছেলে আকাশ কর (২০), নগরীর মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা মৃত অশুক মালাকারে ছেলে বিশাল মালাকার (১৮) ও সমর দত্তের ছেলে দেবপ্রিয় দত্ত (১৭) , নগরীর দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা জিতেন্দ্র দাসের ছেলে শিপু দাস সুমন (২১) ও শ্যামল চৌধুরীর ছেলে , সৌমিক চৌধুরী (১৯), নগরীর রামের দিঘীরপাড় এলাকার বাসিন্দা নন্দন রায়ের ছেলে আদিত্ত রায় (১৯), নগরীর দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ দের ছেলে আবির দে (২০), নগরীর মেজরটিলা এলাকার বাসিন্দা মান্না রায়ে ছেলে অজয় রায় (১৮), নগরীর দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা বিপ্লব রায়ের ছেলে সৌমিত্র রায় (১৮), নগরীর জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে অভি দাস (১৭), নগরীর দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা সোনাই সিংহের ছেলে তুষার সিংহ (২১) ও সত্তেন্দ্র মোহন চন্দ্র-এর ছেলে সাগর কুমার চন্দ্র (২১)।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed