কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ‘ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পুনরায় আজকের সিলেটের প্রতিনিধি রুহুল আমিন বাবুলকে সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার এবং সিলেটভিউডটকম এর প্রতিনিধি আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (৩০ জুলাই) কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার এডভোকেট শাহজাহান চৌধুরী ২০২২-২৫ সনের ১০ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সভাপতি এমএএইচ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক লবীব আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইমরান আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়ামিন আরাফাত, কার্যকরী সদস্য মাহমুদুল হাসান নাঈম নির্বাচিত হয়েছেন।
ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ এর সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এম হাবিবুল্লাহ জাবেদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, কার্যনির্বাহী সদস্য ফখর উদ্দিন প্রমুখ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed