সিলেটে ১৫দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা ২০২২ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে ও সায়মুন ইভানয়-জান্নাত আশার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট রেন্জের পুলিশ সুপার জেদান আল মুসা। স্বাগত বক্তব্য রাখেন, বিবাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মোবারক হোসেন, পরিবেশ অদিপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসানুল আলম, সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, মারুফ হোসাইন, মাহমুদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন বলেন, আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনভূমি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ লক্ষমাত্রা অর্জনে সক্ষম হবো। তিনি বলেন, পাথর উত্তোলনের ক্ষেত্রে যথাযথ গবেষণা এবং পরিবেশের ক্ষতি না হয় সে কথা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের আগামী বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণে অংশগ্রহণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed