তাহিরপুরে বজ্রপাতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে শামীম জমাদার (২৫) নামে একজন যুবক নিহত হয়েছে। নিহত শামীম জমাদার পিরিজপুর জেলার মট বাড়িয়া উপজেলার চাপর বাড়িয়া গ্রামের আবুল কালাম জমাদারের ছেলে।
শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের রক্তি নদীর উপর বালুবাহী নৌকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার বালিজুরী ইউনিয়নের রক্তি নদীতে বালুবাহী নৌকায় নিয়ে শামীম জমাদার গত কয়েকদিন পূর্বে বালুবাহী নৌকা শাহীনুর পরিবহন নামে একটি ষ্টিলবডি নৌকা দিয়ে বালু নিতে নিজ জেলা পিরিজপুর থেকে তাহিরপুর উপজেলায় আসেন। তার সাথে নৌকার অন্যান্য চালকও ছিলেন। তবে তিনি নৌকার সুকানির দায়িত্বে ছিলেন।
সকাল সাড়ে ৮টায় দিকে হঠাৎ বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে শামীম জমাদার কে আহত অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো আব্দুল লতিফ তরফদার বজ্রাপাতে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed