নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি মেথিকান্দা স্টেশন অতিক্রম করছিল। ট্রেনটি স্টেশন অতিক্রমের প্রায় ১০০ মিটার আগে ওই ব্যক্তি কাটা পড়েন। এতে তার ডান হাত ও বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে জীবিত অবস্থায় পান। তারা তার নাম-ঠিকানা জানতে চাইলে শুধু বলেন, নরসিংদীর কাউরিয়াপাড়া। পরে দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লোপা চৌধুরী বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ দুপুরে ওই হাসপাতালে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে তার লাশ ওই হাসপাতালেরই মর্গে পাঠানো হয়। মর্গের ভেতরেই নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা নরসিংদী সদর হাসপাতালে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠাই। নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed