শান্তিগঞ্জে নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে ভাসমান অবস্থায় এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম–পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২৭ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার পশ্চিম পাগলার কাদিপুর গ্রামে মহাসিং নদীর তীর থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩-৪ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। নদীতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে, না কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, স্থানীয় কাদিপুর গ্রামের লোকজন মহাসিং নদীর তীরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রস্তুত করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed