Main Menu

সিলেটে পুড়িয়ে বিনষ্ট করা হলো ৪০০ অবৈধ কারেন্ট জাল

বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় মৎস্য সপ্তাহে সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে ৪০০ অবৈধ কারেন্ট জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) মহানগরীর মহাজনপট্টি ও কুদরত উল্লাহ মার্কেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৪৩ কেজি ওজনের ৬৫ হাজার ৫০০ মিটার দীর্ঘ অবৈধ কারেন্ট জাল আটক ও ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন ও অন্যান্য কর্মকর্তা। এছাড়া পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরে জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর চত্বরে আটক অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য বিভাগের সিলেট বিভাগীয় উপপরিচালক মো আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সহকারি পরিচালক মো আরিফ হোসেন ও সহকারি পরিচালক আল মিনান নূর।

 

Share





Related News

Comments are Closed