সজিব ওয়াজেদ জয়‘র জন্মদিনে সিলেটে যুবলীগের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর ৫২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) বাদ আসর দরগাহ হযরত শাহজালাল (রহঃ) এর মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি শুধু স্বপ্নই দেখাননি এবং সেই স্বপ্ন পূরণের পথে দুর্বার গতিতে এগিয়ে চলছেন। যার ভাবনা ঘিরে রয়েছে আগামীর সমৃদ্ধময় বাংলাদেশ। যার কারণে ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা- মাত্র ১৪ বছরে বাংলাদেশ আজ স্বপ্ন জয়ের দ্বারপ্রান্তে।
মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, এম ইলিয়াস চৌধুরী দিনার, এড আবুল কাশেম, এড জহিরুল ইসলাম রিপন, রোপম আহমদ, মোসাদ্দেক নবী, আব্বাস আহমদ, সাকারিয়া হোসেন সাকির, আফজাল হোসেন, সেবুল আহমদ সাগর, রুহুল আমিন, আজাদ উদ্দিন, আব্দুর রহমান সুমেল আল মুমিন, আবির হাসান রানা, শেখ রেজাউল করিম হাসান, আব্দুল কাদির ইমন, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, অপরাজিত ঘোস, লন্টু গোপ রাজু, সুহেল তালুকদার, রায়হান আহমদ, ইমন খান, তায়েফ খান, সালমান আহমদ, শাহিন আলম, রাসেল আহমদ, শুকুর আলী, মাহবুব হোসেন, স্বপন সরকার, মামুন আহমদ, নুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed