Main Menu

বুলবুল হত্যায় শাবিতে ছাত্রলীগের মানববন্ধন ও সমাবেশ

শাবি প্রতিনিধি : দুর্বৃত্তের ছুরিকাঘাতে লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

মঙ্গলবার (২৬জুলাই) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

এসময় ছাত্রলীগ নেতা খলিলুর রহমান বলেন, বুলবুল আহমেদ এর খুনিদের সর্বোচ্চ শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান এবং ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত না খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হবে ততক্ষন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন বুলবুল আহমেদ নামের ওই শিক্ষার্থী। পড়ে তাকে অজ্ঞান অবস্থায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed