সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনী শহরের নাজির রোডের একটি বস্তিতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রহমান, মনির ও আল আমিন। তারা তিন ভাই রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানান বাড়ির মালিক রুহুল আমিন।
৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম তানজিল সংবাদ মাধ্যমকে বলেন, গত দুই বছর যাবত তারা এখানে রয়েছেন। তবে মাঝেমধ্যে তাদেরকে মসজিদে দেখতাম, আমি বাড়ির মালিক রুহুল আমিনকে চিনি। তবে উনাদের সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই।
স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে আওয়াজ হলে আমরাও ঘটনাস্থলে যাই। প্রথমে আমরা দুজনকে হাসপাতালে পাঠাই। পরে ফায়ার সার্ভিস আরও একজনের মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, তাদের সঙ্গে স্থানীয়দের তেমন কোনো সম্পর্ক ছিল না। যে স্থানে তারা থাকতেন সেটি অনেকটা পরিত্যক্ত। আর ওই ভবনটি এখনো পুরোপুরি নির্মাণ হয়নি।
ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি সংবাদ মাধ্যমকে জনান, দীর্ঘ সময় ভবনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানানো হয়। সেখানে সিসি টিভি ক্যামেরা রয়েছে। আমরা তদন্ত করছি। তবে ওই স্থান এখন নিরাপদ রয়েছে।
বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, ‘সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনজনের লাশই উদ্ধার হয়েছে।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed