ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবি শিক্ষার্থী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুলবুল আহমেদ (২২) নামের এক শিক্ষার্থী খুন হয়েছেন।
সোমবার (২৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজিকালুর টিলার পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
এরআগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিলার পাশে বুলবুল আহমেদের রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেয়।
বুলবুলের বাড়ি নরসিংদী সদরের চিনিশপুর নন্দিপাড়ায়। তিনি শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।তার পিতার নাম ওহাব মিয়া এবং মাতার নাম ইয়াসমিন আক্তার।
বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক জানান, সন্ধ্যায় গাজিকালুর টিলায় ছিনতাইকারীরা বুলবুলকে ছুরিকাঘাত করে। সেখান থেকে হাসপাতালে আনা হলে মারা যান বুলবুল।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয় বুলবুল আহমেদ। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা দ্রুত চেষ্টা করবো খুনীকে খুঁজে বের করার, বহিরাগত কেউ হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে বের না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, আহত অবস্থায় বুলবুলকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘটনাস্থলে রক্ত ছাড়া আর কোন আলামত পাওয়া যায়নি। তারা জায়গাটি ঘিরে রেখেছেন। পুলিশের ক্রাইম রেসপন্স টিম যাচ্ছে।
তিনি আরও জানান, বুলবুলের গ্রামের বাড়ির বিস্তারিত এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণও রহস্যাবৃত। তবে তার লাশ ময়নাতদন্তের প্র্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed