সিলেটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের অংশ হিসেবে সোমবার (২৫ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছের প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এদিন বিভিন্ন অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, সোমবার নগরীর কদমতলী, জিন্দাবাজার, ও মদিনা মার্কেটে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে কদমতলীতে ১টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার, জিন্দাবাজারে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ও মদিনা মার্কেটে ১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া। অভিযানে সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর একটি টিম। এছাড়াও সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তর এবং বাজার কমিটির সদস্যবৃন্দ।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed