সাপাহারে পঁচা আম ক্রয়ের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে মোবাইল কোর্ট পরিচালনা করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পঁচা আম ক্রয়ের দায়ে ৩ জন আম ব্যবসায়ী আড়ত মালিক কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমাবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন আম আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, নিরাপদ খাদ্য পরিদর্শক সাখাওয়াত হোসেন, থানা পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এসময় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পঁচা আম ক্রয়ের সত্যতা পাওয়ায় আইরিন ফল ভান্ডারের মালিক শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, রিফাত ফল ভান্ডারের মালিক রেজাউল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড এবং ভাই ভাই আম আড়তের মালিক সারোয়ার হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed