সিলেটে টিলা কর্তনের দায়ে ১ জনকে তিন মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পরিবেশ ধ্বংস করে টিলা কর্তনের দায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমনগরে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান, শাহপরাণ থানাধীন খাদিমনগর ইউনিয়নের চকগ্রামে টিলা কর্তন করে ডোবা ভরাটের খবর পেয়ে অভিযান পরিচালনা করে হয়। এসময় টিলা কর্তনের দায়ে জসিম উদ্দিন নামে একজনকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ এমরান হোসেন। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।
টিলা কর্তনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
Related News
বিশ্বনাথে দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝেRead More
সিলেটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয় একমাত্র পলাতকRead More



Comments are Closed