Main Menu

কমলগঞ্জে বিট পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্টিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং বিট রহিমপুর ইউনিয়নের আয়োজনে এ সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইফতেখার আহমেদ বদরুল।

এ সময় উপস্থিত ছিলেন বিট অফিসার এস আই মহাদেব বাছাড়, সহকারী বিট অফিসার এএস আই পরিমল চন্দ্র শীল, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: মাহমুদ আলী, সাংবাদিক আব্দুল বাছিত খান প্রমুখ।

এছাড়াও রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed