Main Menu

ছাত‌কে বিদ্যুতের তারে জড়িয়ে জে‌লের মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি: ছাত‌কে বিদ্যুতের তার ছিড়ে নিচে পড়ে গেলে তাতে জড়িয়ে সে‌লিম মিয়া (৪০) না‌মে এক জে‌লের মৃত্যু হয়েছে।

বৃহস্প‌তিবার (২১ জুলাই) সকা‌লে উপজেলার গো‌বিন্দগঞ্জ সৈ‌দেরগাও ইউনিয়নের সু‌হিতপুর গ্রামে লন্ডন প্রবাসী আকল আলীর বা‌ড়ির সাম‌নে এ ঘটনা ঘটে।

সেলিম মিয়া একই ইউ‌পির দীঘলী দ‌ক্ষিন চাকলপাড়া গ্রা‌মের কালা মিয়ার পুত্র।

জানা যায়, সুহিত পুর গ্রা‌মের বিদ্যুতের গ্রাহক লন্ডন প্রবা‌সি আকল আলীর সার্ভিস তারের গাডওয়ার লাই‌ন ছিড়ে মা‌টি‌তে পড়েছিল। গত এক সপ্তাহ ধ‌রে গ্রাহকের সার্ভিস লাই‌নের তা‌র ছি‌ড়ে মা‌টি‌তে প‌ড়ে ব‌্যাঙ্গ, সাপ ও নেউলসহ নানা জা‌তের বিচ্ছু মারা যায়।

বৃহস্প‌তিবার মেইন লাই‌লেন খু‌টির নী‌চে ছোট এক‌টি খা‌লে উড়াল জাল দি‌য়ে মাছ ধর‌তে গেলে বিদ্যুতের ছেড়া লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সেলিম মিয়ার মৃত্যু হয়। এসময় তার আর্তচিৎকারে আ‌মিন উ‌দ্দিন না‌মে এক ব‌্যক্তি তাকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহত হয়ে‌ছেন। একপর্যায়ে বিদ্যুতের মেইন লাইন বন্ধ করলে প্রানে রক্ষা পায় আহত আ‌মিন উ‌দ্দিন।

এ খবর পেয়ে থানার এসআই নাজমুল হো‌সেন ঘটনাস্থ‌ল থে‌কে তার লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের পর তা‌কে সুনামগঞ্জ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়।

তার আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন কান্না জড়িত কণ্ঠে বলেন, বিদ্যুৎ লাইন ছিড়ে নীচে পড়ার কারনে সে‌লিম মিয়ার মৃত্যু হয়েছে। এর দায় বিদ্যুৎ গ্রাহক ও কর্তৃপক্ষ এড়াতে পারেন না। এ ঘটনার সুষ্টু বিচার চেয়েছেন স্থানীয় লোকজন।

এ ব‌্যাপারে ছাতক বিদ্যুৎ বিতরন বিভা‌গের সহকা‌রি প্রকৌশলী ক‌বির হো‌সেন বিদ্যুৎ পৃষ্ট হয়ে একজনের মৃত‌্যুর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, গ্রাহক সার্ভিস তা‌রের গাডওয়ার লাইন মা‌টি‌তে ছি‌ড়ে পড়ার কার‌নে এ প্রানহানীর ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

ছাতক থানার অ‌ফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার ‌সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, মাছ ধর‌তে গি‌য়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক জে‌লে ঘটনাস্থ‌লেই মারা যায়।

Share





Related News

Comments are Closed