Main Menu

জকিগঞ্জে ২০ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র শাহিদ

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে নিখোঁজের ২০ দিন পেরিয়ে গেলেও ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এম এ শাহিদের সন্ধান মেলেনি।

উপজেলার বলরামের চক গ্রামের নূরুল হকের ছেলে শাহিদ গত ১ জুলাই রাত ৯টায় প্রকৃতির ডাকে ঘরের বাইরে গিয়ে আর ফেরেনি।

এ ব্যাপারে তার পিতা জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, ২০ দিন ধরে নাওয়া-খাওয়া ছেড়ে ছেলেকে পাওয়ার জন্য এদিক সেদিক ছুটছি; কিন্তু কেউ কোন খবর দিতে পারছে না।

বিষয়টি তদন্ত করছেন জকিগঞ্জ থানার এসআই রিপন। তিনি জানান, ছেলেটিকে উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

Share





Related News

Comments are Closed