Main Menu

রেলওয়ের দুর্নীতির প্রতিবাদে আন্দোলনকারীদের প্রতি সমর্থন

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি আজ ওপেন সিক্রেট। ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সামান্য টিকেটের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন রেলস্টেশনে রেলযাত্রীদের সীমাহীন কষ্ট ও বিড়ম্বনা দেখে দেশ-বিদেশের হৃদয়বান নাগরিকদের দুঃখ লাগলেও আমাদের দেশের নেতা-নেত্রীদের দুঃখ ও অনুতাপ হয়না। রেলওয়ের হাজার হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎকারী ভূমিখেকোদের সাথে এক শ্রেণির রেলওয়ের কর্মকর্তারা জড়িত। এই হাজার হাজার কোটি টাকার ভূমি দখলদারদের কাছ থেকে উদ্ধারের লক্ষ্যে অভিযান আজ থমকে গেছে।

অত্র সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে রেলমন্ত্রণলয় গঠনের দাবীতে প্রথম আন্দোলন শুরু হয়েছিল মৌলভীবাজার থেকে। এরপরই বর্তমান সরকার রেল মন্ত্রণালয় গঠন করেছেন। পাশাপাশি এই সরকার সাধারণ জনগণের জনপ্রিয় গণপরিবহন রেল যোগাযোগ উন্নত করার লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ও নিচ্ছে।

দেশবাসী মনে করে, মুষ্টিমেয় দুর্নীতিবাজদের কারণে এই সাফল্য যেন ম্লান না হয় সে বিষয়ে আশু পদক্ষেপ নেয়া খুবই দরকার। সম্প্রতি রেলওয়ে মন্ত্রণালয়ের কর্মকান্ডের জন্য রেলমন্ত্রী এ দায় এড়াতে পারেন না।

নেতৃবৃন্দ রেলওয়ের অব্যবস্থাপনা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রকৃত ছাত্রনেতা মহিউদ্দিন রনি’র অবস্থান কর্মসূচি, একই দাবীতে বৃহত্তর সিলেটের কুলাউড়া জংশনে সাধারণ রেলযাত্রীদের প্রতিবাদ সহ বিভিন্ন জেলায় রেলওয়ের দুর্নীতির প্রতিবাদ কর্মসূচির প্রতি অভিনন্দন ও সমর্থন জ্ঞাপন করে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ বলেন, দেশের বড় বড় ছাত্র সংগঠনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

দলবাজী, টেন্ডারবাজী ও সিট বাণিজ্য বন্ধ করে দেশের প্রধানতম সমস্যা দুর্নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবী। নির্বাচন ও গণতন্ত্রের নামে দেশে লুটপাট ও পরিবারতন্ত্র কায়েম হয়েছে। সচেতন দেশপ্রেমিকদের দাবী সকল বিশৃঙ্খলার অন্যতম উৎস হচ্ছে সর্বগ্রাসী এই দুর্নীতি।

১/১১ প্রণীত স্বাধীন দুদক গঠন, বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান, জাতীয় নির্বাচনে ঋণখেলাপীদের ঋণ শিডিউল পদ্ধতি বাতিল করে এদের অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজারো রনির নেতৃত্বে তীব্র ছাত্র আন্দোলন দেশবাসী দেখতে চায়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed