Main Menu

ওসমানীনগরে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।

বুধবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এনাম বক্স উপজেলার উসমানপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ছালিক বক্সের পুত্র।

জানা গেছে, সিলেটগামী একটি মাইক্রোবাস ও গোয়ালবাজারগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন আহত হন।

আহতরা হলেন, রানী আক্তার, শাহজাহান মিয়া ও এনাম বক্স। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনাম বক্স মৃত্যু বরণ করেন।

তামাবিল হাইওয়ে পুলিশের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত (ওসি)পরিমল চন্দ্র দেব দুর্ঘটনায় এনাম বক্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed