সিলেটে করোনায় বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। টানা বিরতির পর চলতি মাসে মোট মারা গেছেন ৫ জন। এরমধ্যে সর্বশেষ ৯১ বছরের এক বৃদ্ধ করোনায় মারা গেছেন। তিনি নগরীর উপশহরের বাসিন্দা ছিলেন।
শনিবার (১৬ জুলাই) বিকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান।
এদিকে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরো ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ১০ জন ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট ৬৭ হাজার ২১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৫৪১ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছে ১ হাজার ২৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯২২ জন, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২৩ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed