সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার একটি মেস থেকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ৩য় বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম সজিব হোসেন (১৯)।
রোববার (১৭ জুলাই) রাতে দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার হাজী সিকান্দার ছাত্রাবাসের ১২ নং কক্ষে এ ঘটনাটি ঘটে।
নিহত সজিব হোসেন ফরিদপুর জেলার খাগরবাড়ি এলাকার নুর ইসলামের পুত্র। সে বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, বড়ইকান্দি এলাকার হাজী সিকান্দার ছাত্রাবাসের রুম নং ১২ কক্ষে থাকতেন সজিব। রাত ৯ টার দিকে সহপাঠীরা তাকে কক্ষে অচেতন অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে সে বিষপানে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। আমরা তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখছি।
ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed