পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী পিকঅ্যাপ উল্টে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকঅ্যাপ ভ্যান উল্টে দুইজন নিহত হয়েছে। এছাড়া চারজন আহত হয়েছেন।
রোববার (১৭ জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনার পর পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে।
আলমগীর হোসেন জানান, রাত ১০টার দিকে পদ্মা সেতুর ১৪ নং পিলারের সামনে ঢাকাগামী একটি খালি একটি গ্যাস সিলিন্ডারবাহী পিকঅ্যাপ ভ্যান উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এছাড়া গুরুত্বর একজনসহ মোট চারজন আহত হয়েছেন। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, পিকঅ্যাপ ভ্যানটি উদ্ধার করার জন্য প্রথমে ঢাকামুখী যান চলাচল বন্ধ ছিলো। পরে জাজিরা প্রান্ত থেকে একটি রেকার আসার কারণে দুইপাশেই যান চলাচল বন্ধ রয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনার পর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আর যান চলাচল বন্ধ থাকায় পদ্মা সেতুর উভয় পাশেই যানজটের সৃষ্টি হয়েছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed