সিলেটে মধ্যরাতে বজ্রপাতে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা এলাকার ফাটাবিলে মধ্যরাতে বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২ জন।
শনিবার (১৬ জুলাই) দিবাগত মধ্যরাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা এসময় মাছ ধরায় ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।
এই তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক।
তিনি জানান, বজ্রপাতে নিহতরা হলেন- জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকার মৃত ছইদুল্লাহের ছেলে সিরাজ উদ্দিন (৫৫) ও মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে নওশদা মিয়া (৪৫)।
আহতরা হলেন- একই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে ফজর আলী (৬৬) ও মৃত জহুর আলীর ছেলে নজরুল ইসলাম নজই (৪২)।
তিনি জানান, রাতে তারা নৌকা নিয়ে মাছ ধরতে ফাটাবিল হাওরে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাতে দুজন মারা যান। আহত হন আরও দুজন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহের দাফন ময়নাতদন্ত ছাড়াই সম্পন্ন করার ব্যবস্থা নেয়া হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed