ফেঞ্চুগঞ্জে আশা’র ম্যানেজারকে কুপিয়ে হত্যা করল বাবুর্চি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আশা এনজিও’র বাবুর্চির দায়ের কোপে একই প্রতিষ্ঠানের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল কাশেম (৪৮) খুন হয়েছেন।
রোববার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরান বাজারের নিজামপুরস্থ আশার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তিনি আশার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ফেঞ্চুগঞ্জে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান বলেন, এই অফিসের বাবুর্চি মো. ফজল মিয়া দা দিয়ে কুপিয়ে আবুল কাশেমকে হত্যা করে। ফজল মিয়ার বাড়ি সিলেটের জকিগঞ্জে।
তিনি বলেন, অফিস চলাকালীন সময়ে অফিসের মধ্যে দা দিয়ে কাশেমকে মাথায় ও মুখে এলোপাতাড়ি ভাবে কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে অফিস হতে পালিয়ে যায় ফজল। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কি কারণে আবুল কাশেমকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed