শিববাড়িতে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে স্বামীর সঙ্গে অভিমান করে ফারজানা (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে।
মারা যাওয়া ফারজানা সিলেটের বালাগঞ্জ উপজেলার দোহালিয়া গ্রামের আক্তার আলীর স্ত্রী। তারা শিববাড়ী এলাকার জৈনপুর ১নং ওয়ার্ডের সেলিম মিয়ার কলোনিতে বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার এসআই শহিদুল বলেন, ওই তরুণীর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সে ভেতর থেকে দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে জানিয়ে তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে ফারজানা ও আক্তারের মধ্যে মনমালিন্য চলছিল। এই অভিমান থেকে হয়তো তিনি আত্মহত্যা করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed