Main Menu

ঈদের দিনে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে রুহিত মল্লিক (১১) ও পর্ব মল্লিক (৮) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত রুহিত ও পর্ব বিজলি গ্রামের রিংকু মল্লিকের ছেলে। রুহিত ষষ্ঠ শ্রেণি ও পর্ব প্রথম শ্রেণিতে অধ্যায়ণরত ছিল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে রবিবার বিকেলের দিকে শিশু দুটি খেলতে খেলতে পরিবারের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর পরিবারের সদস্যরা রুহিত ও পর্বকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে সন্ধ্যার দিকে পুকুরের পানিতে রুহিত ও পর্বকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

এদিকে ঈদের দিনে মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

 

Share





Related News

Comments are Closed