গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
শনিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে জেলার কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: সেলিম মিয়া, তার আট বছর বয়সী মেয়ে সাদিয়া ও নুরজাহান। আর আহত নারীর নাম জানা যায়নি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, শনিবার সকাল ৮টার দিকে কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সাকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস চাপা দেয়।
এতে সিএনজিতে থাকা ৪ থেকে ৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অটোরিকশাটি উদ্ধার করে স্থানীয় টোক ফাঁড়িতে নেয়া হয়, কিন্তু বাসটির কোনো সন্ধান পাওয়া যায়নি। বাসের নম্বর: ঢাকা মেট্রো জ ১১ ০১২৫ আর সিএনজি গাজীপুর ১১ ৯৭১৭।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুইজনকে নিহত ও দুই পুরুষকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ছয় বছর বয়সী এক মেয়ে ও ৩০-৩৫ বছরের এক নারীকে মৃত অবস্থায় আনা হয়।
৩০-৩৫ বছর বয়সী দুইজন পুরুষকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed