সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ২০২২-২০২৫ সনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২ জুলাই) সকাল ৮ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে বিপুল ভোটে মোঃ দিলু মিয়া আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দী সাবেক সভাপতি শ্রী আবু সরকার বিপুল ভোটে পরাজয় বরন করেন। একই সাথে সাধারণ সম্পাদক পদেও মোঃ আব্দুল গফুর বিপুল ভোটে বিজয়ী হন।
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক উসমান আলী কর্তৃক দুটি কমিটি গঠন করা হয়। এরমধ্যে একটি উপদেষ্টা কমিটি অপরটি নির্বাচন পরিচালনা কমিটি।
উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা বাস মিনিবাস, কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম, সিলেট জেলা অটো টেম্পু, অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকারিয়া।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাদেক আহমদ খানকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হলে পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে নির্বাচন কমিশনার মোঃ মন্তাজ আহমদকে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার করে প্রবীন শ্রমিক নেতা মোঃ মতিন মিয়া, মোঃ মহসিন মিয়া ও আব্দুল বাছিতকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
নির্বাচনে মোট ৪৫জন প্রাথী অংশ গ্রহণ করলেও এরমধ্যে ১৫ জন প্রার্থী বিভিন্ন পদে বিজয়ী হন।
বিজয়ীরা হলেন, সভাপতি পদে মোঃ দিলু মিয়া ৫ হাজার ৫শ ৯১ জন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিধন্ধি শ্রী আবু সরকার পেয়েছেন ১ হাজার ৬শ ভোট। কার্যকরি সভাপতি পদে মোঃ বিজয়ী হয়েছেন মোঃ আব্দুস সালাম, সহ সভাপতি পদে মোঃ শরিফ আহমদ। সাধারন সম্পাদক পদে মোঃ আব্দুল গফুর ৩ হাজার ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ মুজিবুর রহমান মুজিব পেয়েছেন ২ হাজার ৩শ ৬ ভোট ও মোঃ আমির উদ্দিন পেয়েছেন ১ হাজার ৭শ ৯৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে আলী আহমদ স্বপন, সহ সম্পাদক পদে মোঃ বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে মাছুম আহমদ লস্কর, প্রচার সম্পাদক পদে মোঃ সমাদ রহমান, দপ্তর সম্পাদক পদে মোঃ বিলাল আহমদ, কোষাধ্যক্ষ পদে জুলহাস হোসেন বাদল, সদস্য পদে মোঃ আলী আহমদ আলী, শফিক আলী, আব্দুল মতিন ভিআইপি, মোঃ লায়েছ মিয়া ও মোঃ আব্দুল জলিল বিজয়ী হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
Related News
কানাইঘাটে ১৬৮০ কেজি ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে প্রায় সাড়ে ৮ লক্ষRead More
সিলেটে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ যুবক আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয়Read More



Comments are Closed