নিজ অফিসে জন্মদিন পালন, সমালোচনার মুখে ইউএনও!
বৈশাখী নিউজ ডেস্ক: নিজ অফিসে কর্মচারীর জন্মদিন পালন করে সমালোচনার মুখে পড়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলীমা রায়হানা।
মঙ্গলবার (২৮ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ অফিসে কেক কেটে উপজেলা নির্বাহী অফিসের নাজির ফাইম রোম্মানের জন্মদিন পালন করা হয়। প্রশাসনিক কক্ষের ভিতরে কেক কাটাসহ নানা অপ্যাায়নের মাধ্যমে জন্মদিন অনুষ্ঠান পালনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিলে সমালোচনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে কেক কাটার পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা ও কর্মচারীরা জন্মদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফাইম রোম্মানের হাতে বিভিন্ন উপঢৌকন তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে।
বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের একাধিক দপ্তরসহ উপজেলা জুড়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে। দুর্গত এলাকার ক্ষোদ ইউএনও কার্যালয়ে ঘটা করে নাজিরের জন্মদিন পালন বিষয়টি নিয়ে ক্ষোভের পাশাপাশি বিভিন্নজন বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের একাধিক কর্মরতা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বন্যার মধ্যে আমাদের কাজ করেই সময় পাচ্ছি না। জন্মদিন পালনের দাওয়াত পেয়েছি কিন্তু অনুষ্ঠানে যাইনি। বড় কর্তারাও যদি অফিসে কেক কাটার আয়োজন করেন আমাদের বলার কিছু নেই। তবে অনেকেই আমাদের ফোন করে বিরুপ মন্থব্য করছেন।
সরকারি অফিসে কর্মচারীর জন্মদিন অনুষ্ঠানের বিষয়ে জানতে একাধিকবার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলীমা রায়হানার সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার সাদাত বলেন, সরকারি অফিসে বসে জন্মদিন পালন কোন অবস্থাতেই সমিচীন নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে বন্যার পানিতে ভাসছে ওসমানীনগর উপজেলা। দূর্যোগময় এই গোটা উপজেলার চারদিকে বানভাসী মানুষদের মধ্যে ত্রাণের জন্য চলছে হাহাকার। চলমান বন্যায় প্রায় আড়াই লক্ষ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমন অবস্থায় নিজ অফিসে জন্মদিনের আয়োজন সমিচীন নয় বলে মনে করছেন সচেতন মহল।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed